রবিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:০৯
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক  অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানান, চীন ও রাশিয়ার হুমকির জবাবে, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে শব্দের বেগের চাইতে ৫গুন দ্রুততা সম্পন্ন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে যাচ্ছে।

বার্তা সংস্থা আলজাজিরার বরাতে জানা যায়,অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী, লিন্ডা রেনল্ডস বলেন, আগ্রাসী তৎপরতার জবাব দিতে আমরা প্রতিরক্ষা বাহিনীর ক্ষমতা বৃদ্ধি ও বিনিয়োগ বাড়ানো অব্যাহত রাখব। তবে সমীক্ষকদের ধারণা, মিসাইল উন্নয়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ট্রেলিয়ার সহযোগিতা,শুধু উত্তেজনাকেই বাড়াবেI

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী এই দ্বিপাক্ষিক প্রকল্পটিকে “গেম-চেঞ্জিং সক্ষমতা” বলে অভিহিত করেছেন, তবে ক্ষেপণাস্ত্রগুলি কবে থেকে কার্যকর হবে তা জানান নি।তিনি আরও বলেন,”আমরা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আনায় প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অফ ডিফেন্স মাইকেল ক্র্যাটিসিয়োস বলেন, এই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে সাউদার্ন ক্রস ইন্টিগ্রেটেড ফ্লাইট রিসার্চ এক্সপেরিমেন্ট (এসসিএফআইআরই) নামে পরিচিত। মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ান সামরিক বাহিনীর ১৫ বছরের প্রচেষ্টায় এ প্রকল্প বাস্তবায়ন হয়েছে।