রবিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:৫৫
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

ফাইজারের টিকার অনুমোদন দিল যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক  মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার এবং এর জার্মান অংশীদার বায়োএনটেকের তৈরি করোনার ভ্যাকসিনকে সর্বসাধারণের ব্যবহারের জন্য অনুমোদন দিলো যুক্তরাজ্য। বিশ্বের প্রথম দেশ হিসেবে এই অনুমোদন দিল যুক্তরাজ্য।

যুক্তরাজ্যের মেডিসিন এন্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলাটোরি এজেন্সির পক্ষ থেকে বলা হয়, এই ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর। এটি সর্বসাধারণের ব্যবহারের জন্য উপযুক্ত।

জানা গেছে, আগামী কয়েকদিনের মধ্যেই করোনার ঝুঁকিতে থাকার ব্যক্তিদের ওপর প্রয়োগ করা হবে এই ভ্যাকসিন। ফাইজারের ৪ কোটি ডোজ ভ্যাকসিন অর্ডার করেছে যুক্তরাজ্য। দেশটির প্রায় ২ কোটি মানুষ এই ভ্যাকসিন ব্যবহার করতে পারবেন।