মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:২১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

নাক দিয়েই মস্তিষ্কে পৌঁছে যাচ্ছে করোনা

অনলাইন ডেস্ক  শুধু শ্বাসনালি ও ফুসফুস নয়, মস্তিষ্কেও হানা দেয় প্রাণঘাতী করোনাভাইরাস। আর নাক দিয়েই মস্তিষ্কে পৌঁছায় করোনা। জার্মানির বার্লিন বিশ্ববিদ্যালয়ে এক গবেষণায় সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে। নেচার নিউরো-সায়েন্সেস পত্রিকায় প্রকাশিত হয়েছে এই গবেষণাটি।

গবেষণায় বলা হয়, করোনা মস্তিষ্কে পৌঁছানোর কারণে হারিয়ে যাচ্ছে স্বাদ-গন্ধ। মাথা ব্যথা, পেশির যন্ত্রণার মতো নানা উপসর্গে ভুগছেন অনেকে।

পরীক্ষা চলাকালীন কোনও কোনও রোগীর নাকের ভেতরে ভাইরাসের কিছু উপাদান মিলেছে। একই উপাদান মিলেছে ওই রোগীর মস্তিষ্কেও। সেই সূত্র ধরেই বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে এসেছেন।