শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:১০
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

চীনকে জবাব দিতে ব্রহ্মপুত্র নদে ভারতের ‘জলবিদ্যুৎ প্রকল্প’

অনলাইন ডেস্ক  চীনকে পাল্টা জবাব দিতে প্রস্তুত ভারত। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদের ওপর ১০ গিগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্প তৈরির পরিকল্পনা করছে তারা।

এর আগে চীন জানায়, তিব্বতে ব্রহ্মপুত্র নদের ওপর বাঁধ নির্মাণ করে বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের বাস্তবায়ন করবে । এতে করে পানি সংকট ও বন্যায় ভুগতে পারে ভারত।

চীনের এমন ঘোষণার পরই ভারতের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, চীনা প্রকল্পের ফলে দেশের একটা অংশে বন্যার সমস্যা দেখা দিতে পারে।

এরই প্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় পানিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে টিএস মেহরা জানান, চীনের বাঁধ নির্মাণের ফলে যে প্রভাব পড়বে তার সঙ্গে লড়াই করার জন্যই অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদের উপর বাঁধ বানানো প্রয়োজন। এনিয়ে কেন্দ্রীয় সরকারের উচ্চপর্যায়ে এই নিয়ে এখন আলোচনা চলছে।

এদিকে লাদাখ ও নানা ইস্যুতে ভারত ও চীনের মধ্যে সম্পর্ক তলানীতে ঠেকেছে। নতুন করে ব্রহ্মপুত্রে সমস্যা দেশ দুইটির মধ্যে উত্তেজনা আরো বাড়াতে পারে।