মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:২১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু

অনলাইন ডেস্ক  মহামারি করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়ে গেছে। এপ্রিল মাসের শেষের দিক থেকে এক দিনের হিসেবে মঙ্গলবারের মৃতের এ সংখ্যা সর্বোচ্চ। জনস হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (গ্রিনিচ মান সময় বুধবার ০১৩০টা) বাল্টিমোর ভিত্তিক এ ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১ লাখ ৮০ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

কোভিড ট্র্যাকিং প্রজেক্ট অনুযায়ী, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে করোনা রোগীর ভর্তির সংখ্যা ৯৯ হাজার ছাড়িয়ে গেছে। হাসপাতালে ভর্তি থাকার ক্ষেত্রে এটি একটি নতুন রেকর্ড। দেশটির ইন্ডিয়ানা ও সাউথ ডাকোটাসহ মধ্যপশ্চিমাঞ্চলের অনেক রাজ্যে এ ভাইরাসজনিত কারণে একেবারে নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

যুক্তরাষ্ট্রে ‘থ্যাঙ্কগিভিং হলিডে’র পর থেকে নতুন করে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা আরো বেড়ে যেতে দেখা যাচ্ছে। এ ছুটিতে উৎসব সমাবেশ এড়িয়ে চলার নির্দেশনা থাকা সত্ত্বেও আমেরিকার লাখ লাখ নাগরিককে কাছের মানুষদের সঙ্গে সাক্ষাত করতে ভ্রমণ করতে দেখা যায়।

বর্তমানে প্রাত্যহিক আক্রান্তের সংখ্যা অনেক বেশি এবং বিগত কয়েক সপ্তাহ ধরেই এই প্রবণতা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শুরু থেকে এ পর্যন্ত ১ কোটি ৩৭ লাখেরও বেশি মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। সূত্র: এএফপি