শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৪৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

নাগর্নো-কারাবাখ সংঘর্ষে আজারবাইজানের প্রায় ৩ হাজার সেনা নিহত

অনলাইন ডেস্ক  নাগর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়ান-আজারবাইজান যুদ্ধ চলাকালীন আজারবাইজানের ২ হাজার ৭শ ৮৩ জন সেনা নিহত হয়েছে এবং শতাধিক সেনা নিখোঁজ বলে দাবি করেছে আজারবাইজান।

সমঝোতার মাধ্যমে ছয় বছর ধরে চলা যুদ্ধ ১৯৯৪ সালে থেমে গেলেও তাদের মধ্যে কখনও শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়নি।আন্তর্জাতিকভাবে এই এলাকাটি আজারবাইজানের অংশ বলে স্বীকৃত হলেও, আর্মেনিয়ার সরকারের সমর্থনে জাতিগত আর্মেনীয়রা এটি নিয়ন্ত্রণ করে থাকে।

আর্মেনিয়া এখনও পর্যন্ত তার সামরিক বাহিনীর জন্য মৃতের সংখ্যা চূড়ান্তভাবে প্রকাশ করেনি, তবে আর্মেনিয়ার এক সংশ্লিষ্ট কর্মকর্তা ১৪ ই নভেম্বর নিশ্চিত করেছেন যে ২ হাজার ৩শ ১৭ জন সেনা নিহত হয়েছেন।গুচ্ছ হামলার কারণে উভয় পক্ষের কয়েক ডজন বেসামরিক নাগরিকও এই সংঘর্ষের সময় মারা যান।

তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তায়িপ এরদোয়ান বলেছেন, যে ৯ ও ১০ ডিসেম্বর তিনি আজারবাইজান সফর করবেন। যুদ্ধবিরতি হওয়ার পর বাকুতে কোনো পররাষ্ট্রপ্রধানের এটাই প্রথম সফর।

মঙ্গলবার আঙ্কারা থকে এক বিবৃতিতে জানানো হয় যে, যৌথ শান্তিরক্ষা কেন্দ্র থেকে কারাবাখের যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করতে সম্মত হয়েছে তুরস্ক ও রাশিয়া। তবে তুর্কি কর্মকর্তারা বলছেন যে যৌথ শান্তিরক্ষা কেন্দ্রটি আজারবাইজানের মনোনীত একটি জায়গায় হতে হবে।

এ বছরের ২৭ সেপ্টেম্বর আরম্ভ হওয়া আর্মেনিয়া–আজারবাইজানি যুদ্ধকে বর্তমান বিশ্বের সবচেয়ে সাম্প্রতিক যুদ্ধ হিসেবে আখ্যায়িত করা যায়। এর মধ্য দিয়ে এক শতাব্দীরও বেশি সময় ধরে চলে আসা আর্মেনীয়–আজারবাইজানি দ্বন্দ্বে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। নাগর্নো-কারাবাখের নিয়ন্ত্রণ নিয়ে দুটো দেশের মধ্যে এর আগেও সংঘর্ষ হয়েছে। আলজাজিরা।