নিজস্ব প্রতিবেদক বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিন মোঃ জাকারিয়া রহমান জিকুর চট্রগ্রাম সাতকানিয়া সার্কেলে বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) সকাল ১১ টায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার এর সভাপতিত্বে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি রুনা লায়লার সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বদলী জনিত বিদায়ের ক্ষনে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি। পুলিশ কমিশনার সহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সহকর্মীদের বক্তব্যে কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে আলোচিত হন। সহকর্মীরা বিদায়ী অতিথির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এসময় পুলিশ কমিশনার বলেন, বিদায়ী অতিথি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো: জাকারিয়া রহমান জিকু এর বদলি জনিত বিদায়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ একজন মেধাবী, প্রতিশ্রুতিশীল আগুয়ান কর্মকর্তার অভাব অনুভব করবে এবং তরুণরা তাকে দেখে অনুপ্রাণিত হবে।

এ-সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস মোঃ জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা বিএমপি মোঃ জাহাঙ্গীর হোসেন মল্লিক, উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি মোঃ খাইরুল আলম, উপ-পুলিশ কমিশনার বিএমপি ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার ডিবি বিএমপি মোঃ মনজুর রহমান পিপিএম বার,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা বিএমপি মোঃ রেজাউল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফোর্স বিএমপি মোঃ আব্বাস উদ্দীন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।