শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:০৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ইরানের সঙ্গে চুক্তিতে ফিরতে চান বাইডেন!

অনলাইন ডেস্ক  ২০১৫ সালে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্ব শক্তিধর দেশগুলোর একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পরে ২০১৮ সালে ইরানের ওপর বিভিন্ন অভিযোগ তুলে সেই চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তবে দেশটির নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সেই চুক্তিতে আবারো ফিরে আসতে চান। মার্কিন গণমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।

বাইডেন বলেন, মধ্যপ্রাচ্যের পারমাণবিক অস্ত্রের লড়াই এড়ানোর সেরা উপায় হলো ইরানহের সঙ্গে পরমাণু চুক্তিতে পুনরায় যোগ দেয়া। নয়তো বিশ্ববাসী এমন এক পরিস্থিতির মুখোমুখি হতে পারে, যেখানে দেখা যাবে সৌদি আরব, তুরস্ক, মিশর এবং ওই অঞ্চলের অন্য দেশগুলো পারমাণবিক অস্ত্র বিকাশের চেষ্টা করছে।

তবে এই চুক্তিতে আবারও ফিরে আসা সহজ হবে না বলে মনে করেন নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ভবিষ্যতে তার প্রশাসন মিত্র দেশগুলো এবং অংশীদারদের সহযোগিতায় আলোচনায় অংশ নেয়া হবে এবং অতিরিক্ত চুক্তি গড়ে তোলার চেষ্টা করা হবে। যা ইরানের পারমাণবিক কর্মসূচির পাশাপাশি ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে আরোপিত বিধিনিষেধকে আরো জোরদার ও প্রসারিত করবে।

অবশ্য নির্বাচনী প্রচারণার শুরু থেকেই জো বাইডেন প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন যে, তিনি তার মেয়াদকালে ইরানের পারমাণবিক চুক্তিতে পুনরায় যোগদান করবেন।