শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:২৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

যুক্তরাষ্ট্রের সাবেক তিন প্রেসিডেন্টের প্রকাশ্যে টিকা নেয়ার ঘোষণা

অনলাইন ডেস্ক  করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে মার্কিনিদের উৎসাহ দিতে প্রকাশ্যে টিকা নেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক তিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিনটন। করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। মৃত্যু ও আক্রান্ত- উভয় ক্ষেত্রে শীর্ষে রয়েছে দেশটি।

বুধবার দেশটিতে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়। এ দিন দেশটিতে করোনায় আক্রান্ত এক লাখ মানুষ হাসপাতালে ভর্তি হন। আর মৃত্যু হয় দুই হাজার ৮শ’র বেশি মানুষের।

একইসঙ্গে করোনাভাইরাসে সবচেয়ে বেশি গুজব ছড়ানোও হয়েছে দেশটিতে। করোনার দ্বিতীয় ঢেউয়ে এসেও আক্রান্ত ও মৃত্যুতে উপরের দিকে যুক্তরাষ্ট্রের নাম। এ কারণে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আশঙ্কা প্রকাশ করেছেন, দেশটিতে করোনায় আরও আড়াই লাখ মানুষের মৃত্যু হতে পারে। সিএনএন।

সাধারণ ও স্বল্পশিক্ষিত আমেরিকানদের মনে ভ্যাকসিনের প্রতি অনীহা এনেছে। এটি অনুধাবন করতে পারছেন দেশটির সচেতন মানুষ থেকে বিশেষজ্ঞরা। এ তালিকা থেকে বাদ যাননি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ বুশ ও বিল ক্লিনটন। এ কারণে তারা প্রকাশ্যে করোনাভাইরাসের ভ্যাকসিন নেবেন এবং পিভি ক্যামেরায় সেটি প্রচার করা হবে। এতে করে ভ্যাকসিন যে নিরাপদ ও এতে কোনো ধরনের জালিয়াতি নেই সে আস্থা তৈরি হবে এবং মানুষ টিকা নিতে উৎসাহী হবে।

২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে পরবর্তী চার বছরের জন্য দায়িত্ব নিচ্ছেন জো বাইডেন। তার নির্বাচনী প্রচারণায় করোনা মোকাবেলা ছিল প্রধান প্রতিশ্রুতি। সব আমেরিকানের জন্য টিকা নিশ্চিত করা ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার কথা বলেছিলেন তিনি।

বর্তমানে শীতকালে যুক্তরাষ্ট্রে আরও বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। বাইডেন বলেন, আগের পূর্বাভাসের চেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। ফলে আরও বেশি মানুষের মৃত্যুর ঝুঁকি তৈরি হয়েছে। সংক্রমণ বেড়েছে এবং অনেক মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছেন। এ কারণে ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে এক অনলাইন বৈঠকে ক্রিসমাসে মানুষকে বেড়াতে না যাওয়ার পরামর্শ দেন বাইডেন।