মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৩৫
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতন করতে হবে : বিএমপি কমিশনার

ডেক্সরিপোর্ট  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সূচনা লগ্ন থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে পেশাদারিত্ব ছাপিয়ে মানবিক পুলিশ হিসেবে যেভাবে জনগণের পাশে দাঁড়িয়েছে সেই ধারা অব্যাহত রাখতে হবে। যেহেতু করোনা মহামারী মোকাবেলায় আইইডিসিআর এবং ডব্লিউএইচও কর্তৃক ঘোষিত স্বাস্থ্য বিধিমালা যেমন, নাক-মুখ ঢেকে সঠিক নিয়মে মাস্ক পরিধান করা, কোনো কিছু স্পর্শ করার পূর্বে এবং পরে ২০ সেকেন্ড ধরে ভালোভাবে সাবান-পানি দিয়ে হাত পরিষ্কার করা, সামাজিক দূরত্ব মেনে চলার কোন বিকল্প নেই সেহেতু যেকোনো মূল্যে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতন করতে হবে।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মহানগরীর ৯৬৭ টি মসজিদে, এক যোগে জুমআ’র নামাজের পূর্বে জনসচেতনতা মূলক বক্তব্য প্রদান “

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল ১১ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তর সম্মেলন কক্ষে চলমান বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় পুলিশের করণীয় সম্পর্কে প্রস্তুতিমূলক সভায় তিনি এ সব কথা বলেন।

এরই অংশ হিসেবে করোনা মহামারী মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণকে সচেতন করা ও পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, ওপেন হাউজ ডে সহ নানাবিধ বিষয় নিয়ে আগামীকাল শুক্রবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সকল স্তরের সদস্যরা বরিশাল মহানগরের আওতাধীন ৯৬৭ টি মসজিদে উপস্থিত হয়ে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ অপরাধ নিয়ন্ত্রণ তথা নগরের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জনগণের করণীয় ও বর্জনীয় সম্পর্কে বক্তব্য প্রদান করবেন।

উল্লেখ্য যে, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইতিপূর্বে, পুলিশ কমিশনারের নেতৃত্বে মহানগরীতে সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালী, নগরীর গুরুত্বপূর্ণ স্পটে সচেতনতামূলক সভা ও মাস্ক বিতরণসহ বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।