মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৩৫
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ভাসানচরে পা রাখলেন ১৬৪২ জন রোহিঙ্গা

ডেক্সরিপোর্ট  প্রথম ধাপে নারী, পুরুষ, শিশুসহ ১৬৪২ জন রোহিঙ্গা নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ভাসানচরে পৌঁছেছে। স্থানীয় সূত্রে জানা যায়, এর মধ্যে ৮১০ শিশু, ৩৬৮ জন পুরুষ ও ৪৬৪ জন নারী রয়েছেন।

শুক্রবার দুপুর ২টার দিকে তারা তিন জাহাজে করে ভাসানচরে এসে পৌঁছায়। এর আগে কক্সবাজারের উখিয়া থেকে যাত্রা করে এক হাজার ৬৪২ জন রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক নৌবাহিনীর এক কর্মকর্তা জানান, ভাসানচরে আসা সকল রোহিঙ্গাদের প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তারপর ওয়ার হাউজে নৌবাহিনীর কর্মকর্তারা রোহিঙ্গাদের ব্রিফিং করেন। ব্রিফিং শেষে রোহিঙ্গাদের জন্য প্রস্তুত রাখা ৭, ৮, ৯ ও ১০ নম্বর ক্লাস্টারে রাখা হয়। আগামী প্রায় এক সপ্তাহ নৌবাহিনীর তত্ত্বাবধানে তাদের রান্না করে খাওয়ানো হবে। এছাড়া ২২টি এনজিও রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে ভাসানচরে অবস্থান করছে।

নৌবাহিনীর এক কর্মকর্তা জানান, গত বৃহস্পতিবার দুটো জাহাজে করে ভাসানচরে আসা রোহিঙ্গাদের ১০১৯টি মালপত্রের লাগেজ ভাসানচরে পৌঁছে দেওয়া হয়েছে।

ইতিমধ্যে বিআইডাব্লিউটিসি বয়ারচর ভাসানচর ভায়া হাতিয়া রুটে একটি যাত্রীবাহী সি ট্রাক সার্ভিস চালুর অনুমতি দিয়েছেন।