বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৩০
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

চাঁদ থেকে পাথর সংগ্রহে মাত্র ১ ডলার দিচ্ছে নাসা

অনলাইন ডেস্ক  চাঁদ থেকে পাথর সংগ্রহের জন্য একটি প্রতিষ্ঠানকে মাত্র এক ডলার অর্থ দিচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান- নাসা।বৃহস্পতিবার চাঁদের নমুনা সংগ্রহের জন্য লুনার আউটপোস্ট নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে নাসা।

জানা গেছে, স্বল্পমূল্যে চাঁদের নমুনা সংগ্রহের জন্য নাসার করা চারটি চুক্তির একটির আওতায় মাত্র এক ডলারে এ পাথর সংগ্রহ করছে প্রতিষ্ঠানটি। ৫০ থেকে ৫শ’ গ্রাম পরিমাণ চাঁদের মাটি পৃথিবীতে আনবে তারা।

নাসার এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিষ্ঠানটি চাঁদ থেকে পাথর আনার কাজ এবং অন্যান্য তথ্য সংগ্রহ করেছে।

চাঁদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই অভিযান চালিয়ে আসছে নাসা। গত মঙ্গলবার (১ নভেম্বর) চাঁদ থেকে পাথর সংগ্রহের জন্য মহাকাশযান পাঠিয়েছে চীন। এরই মধ্যে চাঁদের বুকে অবতরণ করা ল্যান্ডারটি ছবি পাঠাতে শুরু করেছে বলে জানা গেছে।