শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:২৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

করোনার বিস্তার রোধে স্বাস্থবিধি মেনে মাস্ক ব্যাবহার করুন: ডিসি খাইরুল আলম

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেছেন,বিশ্বব্যাপী করোনার দ্বিতীয় ঢেউ এসেছে।বাংলাদেশেও এর প্রকোপ দেখা দিয়েছে।যে কোন মূল্যে সফল ভাবে আমাদের এ করোনার দ্বিতীয় ঢেউকে মোকাবিলা করতে হবে।আর এ জন্য সঠিক নিয়মে মাস্ক ব্যাবহারের বিকল্প নেই।দেশে ভ্যাকসিন না আসা পর্যন্ত করোনা ভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যাবহার করুন।অকারনে বাইরে ঘোরাঘুরি না করে সামাজিক দুরত্ব বজায় রেখে দৈনন্দিন কার্যক্রম পরিচালিত করুন।বর্তমানে মাস্কের অপর নাম জীবন।করোনা প্রতিরোধে আমাদেরকে মাস্ক পরাকে একটি সামাজিক আন্দোলনে পরিনত করতে হবে।

শুক্রবার (০৪ ডিসেম্বর) উত্তর কাউনিয়া হাউজিং শের-ই- বাংলা নগর হযরত বেলাল ইবনে রাবাহ (রাঃ) জামে মসজিদে জুমার নামাজের পূর্বে মুসুল্লীদের মাঝে করোনা ভাইরাসের বিস্তার রোধে সচেতনতামূলক বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,সমাজে সকল প্রকার অপরাধের উৎস হচ্ছে মাদক।মাদক একটি পরিবার, দেশ ও জাতিকে ধ্বংসের দিকে ধাবিত করে।আমাদের যুব সমাজকে ধ্বংসের লক্ষ্যে একটি কুচক্রী মহল সু কৌশলে দেশে ইয়াবা,ফেন্সিডিল ও হিরোইন ঢুকিয়ে দিচ্ছে।সুতরাং মাদকের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।এলাকার মাদক সেবী ও মাদক ব্যাবসায়ীদের সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন।

উপ-পুলিশ কমিশনার উত্তর খাইরুল আলম বলেন, পুলিশি সেবা জনগনের দোড়গোড়ায় পৌঁছে দেয়ার জন্য বিট পুলিশিং সেবা চালু হয়েছে। আপনাদের এলাকার যে কোন সমস্যার বিষয়ে বিট অফিসারকে জানাবেন।বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ নির্ভেজাল সেবা দেয়ার লক্ষ্যে জনতার পুলিশ হতে কাজ করছে।

উল্লেখ্য বরিশাল মেট্রোপলিটন এলাকায় মোট ৯৬৭ টি মসজিদ রয়েছে।এর মধ্যে কাউনিয়া থানা এলাকায় ২১৭ টি ও এয়ারপোর্ট থানা এলাকায় ২৫৫ টি সহ বরিশাল মেট্রোপলিটন এলাকার উত্তর বিভাগে মোট ৪৭২ টি মসজিদ আছে। মেট্রোপলিটন এলাকার সকল মসজিদে মুসুল্লীদের মাঝে একযোগে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারনা চালানো হয়েছে।