মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৩৫
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

জনগণকে নিজ দায়িত্বে ১০০ দিন মাস্ক পরাবেন জো বাইডেন

অনলাইন ডেস্ক  দায়িত্ব গ্রহণের প্রথম ১০০ দিন মাস্ক পরতে সেদেশের জনগণের প্রতি আহ্বান জানাবেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। করোনাভাইরাসের সংক্রমণ কমিয়ে আনতে তিনি এ আহ্বান জানাবেন।

মার্কিন টিভি চ্যানেল সিএনএনের বরাতে জানা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। গতকাল সেখানে ২৪ ঘণ্টায় প্রায় তিন হাজার করোনা রোগী মারা গেছেন।

বাইডেন বলেছেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিনে আমি সবাইকে বলবো- আপনারা ১০০ দিনের জন্য মাস্ক পরে থাকুন, সারা জীবনের জন্য নয়, মাত্র ১০০ দিন। তিনি মনে করেন প্রত্যেক আমেরিকান যদি মুখ ঢেকে রাখে তাহলে করোনা আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যায় কমে আসবে।

আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জানান, তার প্রশাসন ক্ষমতা গ্রহণ করার পর তিনি প্রতিটি ফেডারেল সরকারি দফতরে মাস্ক পরা বাধ্যতামূলক করবেন। বাস, বিমান ও সব পরিবহনে মাস্ক পরতে হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, ভ্যাকসিন প্রয়োগ শুরু হলে এবং সবাই মাস্ক পরলে খুব সহজেই এ মহামারি থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হবে।

আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন।মার্কিন ওষুধ প্রশাসন টিকা অনুমোদন করলেই দ্রুত তা মানুষকে সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।