বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৮
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

ফুটবলে মাতৃত্বকালীন ছুটি চালু

অনলাইন ডেস্ক  ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফা নারী ফুটবলারদের জন্য ১৪ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটির অনুমোদন দিয়েছে। গতকাল শুক্রবার (৪ ডিসেম্বর) ফিফার পরিচালনা পর্ষদ নতুন এই আইন অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, নারী ফুটবলাররা এই আইনে ১৪ সপ্তাহ মাতৃত্বকালীন ছুটি পাবেন। এর মধ্যে সন্তান জন্মের পর বাধ্যতামূলক কমপক্ষে ৮ সপ্তাহ ছুটিতে থাকতে হবে। ছুটি শেষে ক্লাবগুলোকে তাদের নারী ফুটবলারদের পুনরায় ফুটবলে সম্পৃক্ত করতে বাধ্য থাকবে। এমনকি ছুটি শেষেও চিকিৎসা সরবরাহ করতে হবে ক্লাবগুলোকে।

এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানান, ফুটবলের প্রধান নায়ক হল খেলোয়াড়েরা, তারাই এই খেলার মূল আকর্ষণ। নারী ফুটবলারদের উজ্জ্বল ক্যারিয়ারের জন্য একটি স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তাদের মাতৃত্বকালীন ছুটির প্রয়োজনের ব্যাপারে আমরা এই পদক্ষেপ নিয়েছি।

ফিফা সভাপতি বলেন, ১৪ সপ্তাহের মাতৃত্বকালীন বাধ্যতামূলক ছুটির আইনে খেলোয়াড়দের সঙ্গে ক্লাবের চুক্তির দুই-তৃতীয়াংশ অর্থের নিশ্চয়তা থাকবে। এছাড়া মাতৃত্বকালীন নারী ফুটবলারদের সাথে ক্লাবগুলোর সংশ্লিষ্টতা বাড়াতে ফিফা আরও কঠোর হবে।