বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:৪৯
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

পশ্চিমতীরে ফিলিস্তিনিদের হাসতে হাসতে গুলি করে ইসরাইলি সেনারা

অনলাইন ডেস্ক  পশ্চিমতীরে বিক্ষুদ্ধ ফিলিস্তিনিদের হাসতে হাসতে গুলি করছে ইসরাইলি সেনারা।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর এক সাংবাদিক সম্প্রতি তার ক্যামেরায় বর্বর এ দৃশ্য ধারণ করেছেন। খবর আরব নিউজের।

এতে দেখা গেছে, জোর করে ফিলিস্তিনিদের বাড়িঘর থেকে উচ্ছেদ করে তা গুঁড়িয়ে দেয়া হচ্ছে বুলডোজার দিয়ে।

পশ্চিমতীরের কাফর মালিক শহরে সম্প্রতি উচ্ছেদ করা অসহায় ফিলিস্তিনিদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও গুলি করতে দেখা যায় ইসরাইলি সেনাদের। এ সময় নির্দয়ভাবে তাদের হাসতে দেখা গেছে।

ইসরাইলি সেনাদের এ ধরণের বর্বর আচরণের নিন্দা জানিয়েছেন বিবেকবান মানুষরা।

আনাদোলুর ক্যামেরাম্যান হিশাম আবু শাকরা বলেন, অসহায় ফিলিস্তিনিদের রক্ত দিয়ে হোলি খেলছে ইসরাইলিরা।

ফিলিস্তিনিরা যখন তাদের বাড়িঘর জবর-দখলের প্রতিবাদ করছিল, তখন ইসরাইলি সেনারা তাদের গুলি করে উল্লাসে হাসতে হাসতে গড়াগড়ি খেতে থাকে।

১৯৬৭ সাল থেকে ইসরাইল পশ্চিমতীরে দখলদারিত্ব চালিয়ে আসছে।