শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৪২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

মালির উদ্দেশ্যে শান্তিরক্ষা মিশনে ১৪০ পুলিশ সদস্যের ঢাকা ত্যাগ

ডেক্সরিপোর্ট  বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্যের একটি দল মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে মালির রাজধানী বামাকোর উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে শুক্রবার রাতে ঢাকা ত্যাগ করেন।

পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কমান্ডার (পুলিশ সুপার) বেলাল উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিটের (ব্যানএফপিইউ-১) সপ্তম রোটেশনের ৭০ জন এবং কমান্ডার (পুলিশ সুপার) মুহাম্মদ আবদুল ওয়াহাবের নেতৃত্বে বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিটের (ব্যানএফপিইউ-২) তৃতীয় রোটেশনের ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডিআইজি (ওয়েলফেয়ার) মো. বশির উদ্দীন আহমেদ এবং ইউএন অ্যাফেয়ার্স অপারেশন্স উইংয়ের কর্মকর্তারা মিশনগামী সদস্যদের সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করে তাদেরকে বিদায় জানান।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের পেশাদার সদস্যরা ২০১৩ সাল থেকে পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ পুলিশের আরও একটি ফরমড পুলিশ ইউনিট ২০১৭ সাল থেকে মালির উত্তরভাগের সাহারা মরুভূমির বুকে তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম এলাকায় অসীম সাহসিকতার সাথে দায়িত্ব পালন করছেন। দুর্গম ভৌগোলিক অবস্থান এবং প্রতিকূল আবহাওয়া জয় করে বাংলাদেশ পুলিশের নিষ্ঠাবান সদস্যরা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।