মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৪৯
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করল ইসরাইলি সেনারা

অনলাইন ডেস্ক  ফিলিস্তিনের ১৩ বছর বয়সী এক কিশোরকে পেটে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা।

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ দখলের প্রতিবাদে বিক্ষোভে আলী আইমান নাসর আবু আলিয়া নামের ওই কিশোরও অংশ নিয়েছিল। সেখানেই তাকে গুলি করে ইসরাইলি সেনারা। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

ফিলিস্তিনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, ইসরাইলি সেনাদের গুলিতে আহত ওই কিশোর রামাল্লাহর এক হাসপাতালে মৃত্যুবরণ করে।

এদিকে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, পশ্চিমতীরে বিক্ষুদ্ধ ফিলিস্তিনিদের হাসতে হাসতে গুলি করছে ইসরাইলি সেনারা।

তুর্কি সংবাদসংস্থার ভিডিওতে দেখা গেছে, জোর করে ফিলিস্তিনিদের বাড়িঘর থেকে উচ্ছেদ করে তা গুঁড়িয়ে দেয়া হচ্ছে বুলডোজার দিয়ে। পশ্চিমতীরের কাফর মালিক শহরে সম্প্রতি উচ্ছেদ করা অসহায় ফিলিস্তিনিদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও গুলি করতে দেখা যায় ইসরাইলি সেনাদের। এ সময় নির্দয়ভাবে তাদের হাসতে দেখা গেছে।

ফিলিস্তিনিরা যখন তাদের বাড়িঘর জবর-দখলের প্রতিবাদ করছিল, তখন ইসরাইলি সেনারা তাদের গুলি করে উল্লাসে হাসতে হাসতে গড়াগড়ি খেতে থাকে।

১৯৬৭ সাল থেকে ইসরাইল পশ্চিমতীরে দখলদারিত্ব চালিয়ে আসছে।