রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৪২
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ভাঙচুর হওয়া বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে ফাঁকা গুলি

ডেক্সরিপোর্ট  কুষ্টিয়ায় ভাঙচুর হওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্যের সামনে পিস্তল উঁচিয়ে এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৭ টার দিকে পুলিশের উপস্থিতিতেই বঙ্গবন্ধুর ভাস্কর্য চত্বরে একটি মাইক্রোবাসে একদল দুর্বৃত্তের মহড়া ও ভাস্কর্যের সাথে বাঁশের বেষ্টনীতে কালো পতাকা উত্তোলনের ঘটনা ঘটে।

পরে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনা সেখানে উপস্থিত পুলিশ লাইনসের এসআই মকছেদুর রহমান সরাসরি প্রত্যক্ষ করেন। তবে তিনি তাদের আটকাতে পারেননি।

এসআই মকছেদুর বলেন, বেলা ৩টার দিকে তিনি ভাস্কর্যের সামনে পেশাগত দায়িত্বে আসেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেখানে একটি নোহা গাড়ি আসে। ওই গাড়ির ভেতর থেকে ফাঁকা গুলি ছোড়া হয়। গাড়িটিতে কোনো নম্বর প্লেট ছিল না। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।

এছাড়া দুর্বৃত্তরা শহরের প্রবেশমুখ মজমপুর গেট চত্বরে অবস্থিত সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন ও তার ভাই শিহাব উদ্দিন পরিচালিত ঢাকা-কুষ্টিয়া পরিবহন এসবি কাউন্টার ভাঙচুর করে। তবে ব্যাপারে দায়িত্বরত পুলিশ কোন মন্তব্য করতে রাজি হননি।

তবে ঘটনাস্থলে উপস্থিত র‌্যাব সদস্যরা স্বীকার করে জানান, ভাস্কর্য চত্বরে ফাঁকা গুলিবর্ষণের খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে আসেন।

কুষ্টিয়া মডেল থানার ওসি আবুল কালাম বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

অপরদিকে রাত ৮ টা থেকে ৯টা পর্যন্ত শহরময় ছাত্রলীগ কর্মীদের মোটরসাইকেল মহড়া চলে।