মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৪৯
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

নেতানিয়াহুর সঙ্গে গোপন বৈঠকের খবর ফাঁসে ক্ষুব্ধ সৌদি

অনলাইন ডেস্ক  ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের গোপন বৈঠকের খবর ফাঁস হওয়ার খবরে ক্ষুব্ধ হয়েছে সৌদি আরব। ধারণা করা হচ্ছে, ইসরাইলের তরফ থেকে এই খবর ফাঁস হওয়ায় দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানের সফর বাতিল করে দিয়েছে সৌদি । গত সপ্তাহে মোসাদ প্রধান জোসি কোহেনের সৌদি সফরে যাওয়ার কথা ছিল।

এ নিয়ে ইসরাইলি সংবাদমাধ্যম ইদিওথ অহরনোথের প্রতিবেদনে বলা হয়, মোসাদ প্রধান ইয়োসি কোহেনের সফর বাতিল করেছে সৌদি আরব।

এদিকে ইসরাইল সরকারের একটি সূত্র জানিয়েছে যে বৈঠকের খবর ফাঁস হওয়াতেই সৌদি আরব ক্ষুব্ধ হয়ে মোসাদে প্রধানের সফর বাতিল করেছে।

সম্প্রতি ইতালিতে মেড২০২০ নামে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে সৌদি যুবরাজ ও পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ এমনটি বলেছেন। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চায় সৌদি আরব। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে ইসরাইল এবং সৌদির মধ্যে খুব শিগগিরই সম্পর্ক স্বাভাবিককরণের চুক্তি হতে পারে খবর ছড়ালেও সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।