রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৪৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

রাজধানীর ‘জমজম টাওয়ার’ কর্তৃপক্ষকে ২১ লাখ টাকা জরিমানা

ডেক্সরিপোর্ট  নকশাবহির্ভূত স্থাপনা নির্মাণ করায় রাজধানীর উত্তরার বহুতল বাণিজ্যিক ভবন ‘জমজম টাওয়ার’ কর্তৃপক্ষকে ২১ লাখ টাকা জরিমানা করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকাল ৩টার পর রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার এ জরিমানা করেন।

এর আগে দুপুর ১২টার পর জমজম টাওয়ারের নকশাবহির্ভূত অংশ উচ্ছেদে অভিযান শুরু করে রাজউক।

টাওয়ারের দক্ষিণ অংশে উত্তরা-সোনারগাঁ জনপথের একাংশ দখল করে তৈরি করা ভবনের অতিরিক্ত অংশ ও সৌন্দর্যমণ্ডিত বিভিন্ন নকশা ও স্থাপনা ভেঙে ফেলা হয়।

তবে আজকের মতো অভিযান স্থগিত করা হয়েছে। ভবনের ভেতরেও নকশাবহির্ভূত কাজ করা হয়েছে। সেগুলোও ভাঙা হবে।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার যুগান্তরকে জানান, বৈদ্যুতিক জটিলতাসহ আরও কিছু কারণে আজ অভিযান স্থগিত করা হয়েছে। ভবনের ভেতরেও নকশা অনুয়ায়ী কাজ করা হয়নি। সেগুলোও পরে ভাঙা হবে।