শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৩১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

এসএসসি পাস করে মাস্টার্সের জাল সনদে ব্যাংকে চাকরি, ৮ বছরের কারাদণ্ড

ডেক্সরিপোর্ট  এসএসসি পাস করে অনার্স ও মাস্টার্সের সার্টিফিকেট দাখিল করে এনসিসি ব্যাংকে জুনিয়র অফিসার পদে চাকরি নেওয়া সিদ্দিকুর রহমানকে আট বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন। রায়ে দণ্ডবিধির ৪৬৮ ধারায় আসামিকে পাঁচ বছর কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া একই আইনের ৪৭১ ধারায় তিন বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয় আদালত।

দুদকের কৌঁসুলি মীর আহমেদ আলী সালাম জানান, দুটি দণ্ড একসঙ্গে চলবে বলে আদালত রায়ে বলেছেন। তাই আসামিকে পাঁচ বছর সাজা খাটতে হবে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

অভিযোগ থেকে জানা যায়, সিদ্দিক এসএসসি পাস। পরে তিনি ফরিদপুরের সরকারি ইয়াসিন কলেজ থেকে এইচএসসি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি রাজেন্দ্র কলেজ থেকে ব্যবস্থাপনা বিভাগে এমকম অনার্স ও মাস্টার্সের সার্টিফিকেট দাখিল করে এনসিসি ব্যাংকে জুনিয়র অফিসার হিসেবে ২০০৯ সালের ১ জানুয়ারি চাকরি নেন।

চাকরিতে থাকাকালে একটি দুর্নীতি মামলার তদন্ত চলাকালে তার সার্টিফিকেট জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। এরপর দুদক ২০১৭ সালের ১৫ নভেম্বর তার বিরুদ্ধে মতিঝিল থানায় জাল জালিয়াতি ও প্রতারণার মামলা করে।