শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৫৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

টিউমার ভেবে রোগীর পেটে অস্ত্রোপচারের পর মিলল সিদ্ধ ডিম!

অনলাইন ডেস্ক  টিউমার ভেবে অস্ত্রোপচারের পর এক রোগীর পেটে পাওয়া গেল আস্ত একটি ‘সিদ্ধ ডিম’। কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটেছে এমন ঘটনা।

মঙ্গলবার ওই হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আসলে দেহের অঙ্গ বৃদ্ধি পেয়ে তা সিদ্ধ ডিমের আকার নিয়েছে। পুরো ভারতে এমন ঘটনার খুব বেশি নজির নেই বলে জানিয়েছেন তারা।

আর জি কর হাসপাতাল সূত্রে খবর, কয়েক মাস ধরেই তলপেটের ব্যথায় ভুগছিলেন দমদমের ৫২ বছরের এক ব্যক্তি। সেই সঙ্গে প্রস্রাবের সময় জ্বালাপোড়া ছিল তার। কিছুতেই সেই ব্যথা না কমায় গত বৃহস্পতিবার তিনি চিকিৎসকের শরণাপন্ন হন।

হাসপাতালের সার্জারি বহির্বিভাগের চিকিৎসক জানান, রোগীর মূত্রথলিতে সংক্রমণের জন্য তলপেটে ব্যথা হতে পারে। এ সময় রোগীর আল্ট্রাসোনগ্রাফি করা হয়। সেই রিপোর্ট দেখে চিকিৎসকরা মনে করেন, মূত্রথলিতে টিউমার থাকার কারণে তলপেটে ব্যথা হচ্ছে।

এর পর সিটিস্ক্যানও করানো হয় তার। সেই রিপোর্টে মূত্রথলির পাশাপাশি টিউমারের অবস্থান খাদ্যনালিতে হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এর পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

তবে অস্ত্রোপচার করার পর হতবাক হয়ে যান চিকিৎসকরা। রোগীর তলপেট থেকে বের করা হয় প্রায় পাঁচ সেন্টিমিটার লম্বা ‘সিদ্ধ ডিম’।

হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসকদের পরিভাষায় এই রোগের নাম ‘পেরিটোনিয়াল লুজ বডিস বা পেরিটোনিয়াল মাইস’।

চিকিৎসকরা বলছেন, দেহতন্ত্রের সঙ্গে চর্বি-ক্যালসিয়াম জমাট বেঁধে ডিমের মতো আকার ধারণ করে।

সাধারণত পুরুষদের ক্ষেত্রে অ্যাপেন্ডিকস গলে বা বৃহদন্ত্রের গা থেকে মাংস খসে এ ধরনের ডিমের মতো আকার নেয় দেহের অঙ্গ। অন্যদিকে নারীদের ক্ষেত্রে জরায়ুর গা থেকে ছোট টিউমার খসে এ ধরনের টিউমার তৈরি হতে পারে।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা।