শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:০৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

‘এলিয়েনের অস্তিত্ব আছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়েছে’

অনলাইন ডেস্ক  এলিয়েনের অস্তিত্ব আছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সম্পর্কে জানেন। এমনই দাবি করেছেন ইসরায়েলের সাবেক স্পেস প্রধান হাইম এশেদ (৮৭)।

দেশটির ইয়েদিট আহারনোট পত্রিকাতে হাইম এশেদ (৮৭) ভিন গ্রহের প্রাণীর অস্তিত্ব এবং এলিয়েনদের সংস্থা ‘গ্যালাকটিক ফেডারেশনের’ সঙ্গে মার্কিন সরকারের একটি চুক্তির ব্যাখ্যা করেন।

এশেদ ইসরায়েলের স্পেস সিকিউরিটি প্রোগ্রামের প্রায় ৩০ বছর ধরে নেতৃত্বে ছিলেন।

তিনি বলেন, মার্কিন সরকার এবং এলিয়েনদের মধ্যে একটি চুক্তি হয়েছে। তারা এখানে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য আমাদের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

তিনি আরো বলেন, ট্রাম্প ভিনগ্রহের প্রাণীদের অস্তিত্বের ব্যাপারে জানেন এবং ট্রাম্প এই সম্পর্কে তথ্য প্রায় বলে ফেলছিলেন কিন্ত নির্দেশ অনুযায়ী শেষমেশ আর কিছু বলেননি।

এশেদ জানান, ভিন গ্রহের প্রাণীরা আমেরিকা ও ইসরায়েলের বিজ্ঞানীদের সঙ্গে অনেকদিন ধরেই যোগাযোগ রাখছেন।

এশেদ আরও দাবি করেছেন, বিজ্ঞানীদের সঙ্গে ভিনগ্রহের প্রাণীদের চুক্তি রয়েছে। সেই চুক্তির শর্ত, ভিনগ্রহীরা সম্মতি না দেওয়া পর্যন্ত তাদের কথা পৃথিবীর মানুষকে জানাতে পারবেন না বিজ্ঞানীরা।

এশেদ বলেন, ‘স্পেস আর স্পেসশিপ শুনলেই এখনও মানুষ অনেক কিছু মনে মনে ভেবে ফেলে। ভিনগ্রহের প্রাণীরা এখনই এই গোটা বিষয়টি নিয়ে বেশি হইচই চায় না।

ইসরায়েলের স্পেস সিকিউরিটি প্রোগ্রামের নেতৃত্বদানকারী হাইম আরো দাবি করেছেন, মঙ্গল গ্রহের মাটির নিচে গোপনে গবেষণা চালায় ভিনগ্রহের প্রাণীরা। সেখানেই আমেরিকার মহাকাশচারী ও বিজ্ঞানীরা তাদের গবেষণায় সাহায্য করে।

এদিকে এই ব্যাপার নিয়ে হোয়াইট হাউস এবং ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি। এনডিটিভি, এনবিসিনিউজ, জি নিউজ