শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৫২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ভারত থেকে আরও ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমোদন

ডেক্সরিপোর্ট  ২০২০-২১ অর্থবছরের জন্য ভারতের মুম্বাই থেকে আরও ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতী সেদ্ধ চাল ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এ চাল আমদানি করা হবে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশের বাইরে থাকায় আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এ ক্রয়প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, ২০২০-২১ অর্থবছরের জন্য আরও ৫০ হাজার টন নন বাসমতী সেদ্ধ চাল ক্রয়প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। এরজন্য সুপারিশকৃত দরদাতা হচ্ছে ভারতের মুম্বাইয়ের রিকা গ্লোবাল ইমপ্লেক্স।

মোংলা ও চট্টগ্রাম পোর্ট দিয়ে এ চাল দেশে আসবে জানিয়ে অতিরিক্ত সচিব বলেন, চালের মূল্য কেজি প্রতি ৩৪.২৮ টাকা এবং প্রতি টন ৪০৪ দশমিক ৩৫ মার্কিন ডলার খরচ হবে।

এর আগে গত ২ ডিসেম্বর ২০২০-২১ অর্থবছরে ৫০ হাজার টন নন বাসমতী সেদ্ধ চাল ক্রয়প্রস্তাবে অনুমোদন দিয়েছিল সরকার। আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে এই চাল সরবরাহ করবে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের এমএস পিকে এগ্রি লিংক প্রাইভেট লিমিটেড।