মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:১২
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

জো বাইডেনের ছেলের কর বিষয়ে তদন্ত শুরু

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বলেছেন, তার কর সংক্রান্ত বিষয়ে ডেলওয়ারের মার্কিন অ্যাটর্নি অফিস তদন্ত শুরু করে দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মিত্ররা বহুদিন ধরে তাকে লক্ষ্যবস্তু বানিয়ে আসছিলেন। এবার তিনি বলেন, মঙ্গলবার আইনজীবীর কাছ থেকে আমি এ তদন্তের বিষয়ে জানতে পেরেছি।

তবে এর বাইরে বিস্তারিত কিছু বলেননি হান্টার। ডেলওয়ারে কেন্দ্রীয় কৌঁসুলিরাই তদন্তটি পরিচালনা করছেন এবং হান্টার তদন্তকে গুরুত্ব সহকারে নেয়ার কথা জানিয়েছেন।

নিরপেক্ষ পর্যালোচনা হলে তিনি যে যথাযথ ও আইনিভাবে কর্মকাণ্ড পরিচালনা করেছেন তা প্রমাণিত হবে বলেও আত্মবিশ্বাসী বাইডেনের ৫০ বছর বয়সী এ পুত্র।

যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট ট্রানজিশন টিম জানিয়েছে, বাইডেন তার সন্তানকে নিয়ে খুবই গর্বিত।

ট্রানজিশন টিমের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে কুৎসিত ব্যক্তিগত আক্রমণসহ কঠিনসব চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করেছেন হান্টার; এগুলো তাকে আরও শক্তিশালী হিসেবে হাজির করেছে।

বারাক ওবামা প্রশাসনে বাইডেন যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন, সেই সময় ইউক্রেন ও চীনে হান্টারের ব্যবসায়িক কার্যক্রম ছিল; তা নিয়ে চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় রিপাবলিকানরা ধারাবাহিকভাবে প্রশ্ন তুলেছিল।

গত বছরের ডিসেম্বরে ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদে ডোনাল্ড ট্রাম্প অভিশংসিত হয়েছিলেন ক্ষমতার অপব্যবহার এবং বাইডেন ও হান্টারকে নিয়ে তদন্তে ইউক্রেনকে চাপ দেয়া প্রসঙ্গে কংগ্রেসের তদন্তে বাধা দেয়ার অভিযোগে।

পরে ফেব্রুয়ারিতে রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে খালাস পান তিনি।