শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:১৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

২০২২ সালের জুনের মধ্যে পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হবে

ডেক্সরিপোর্ট  ২০২২ সালের জুন মাসের মধ্যে যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে এই সেতু।–এমন আশা প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বৃহস্পতিবার অর্থ বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পদ্মা সেতুর শেষ স্প্যান বসার কথা তুলে ধরে আনোয়ারুল ইসলাম বলেন, পদ্মা সেতু এখন বাস্তব। ২০২২ সালের জুনের মধ্যে এই সেতু খুলে দেয়া হবে।

অবশ্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সপ্তাহখানেক আগে বলেছিলেন– এক বছরের মধ্যেই সেতুটি চালু করা যাবে বলে তিনি আশা করছেন।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমি আট বছর সেতু বিভাগের সচিব ছিলাম। ফলে আমি এখনও এর দেখাশোনা করে থাকি।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ডিসেম্বরে মূল সেতুর নির্মাণ ও নদীশাসন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে বসানো হয় প্রথম স্প্যান। আজ দৃশ্যমান হলো স্বপ্নের পদ্মা সেতু।