মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:১৩
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

এক জোড়া জুতার দাম সাড়ে ৮ কোটি টাকা!

অনলাইন ডেস্ক  এক মিলিয়ন মার্কিন ডলারের এক জোড়া জুতা। বাংলাদেশি টাকায় যার মূল্য দাঁড়ায় সাড়ে আট কোটি টাকার বেশি। শুনে অবাক লাগলেও সত্যিই এক জোড়া স্নিকারসের এমনই দাম প্রত্যাশা করছে ব্রিটিশ নিলামকারী প্রতিষ্ঠান সোদবি। এর জিজাইন করেছে অ্যাডিডাস ও জার্মান প্রতিষ্ঠান মেইসেন।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়, নিলামকারী প্রতিষ্ঠান সোদবির ধারণা, বিশেষ এই জুতা জোড়ার দাম ১০ লাখ ডলার পর্যন্ত হতে পারে। এর আগে আর কোনো জুতা এতো দামে বিক্রি হয়নি। এবারই প্রথম মার্কিন ডলারের ৭ অংকে পৌছাচ্ছে কোনো জুতার দাম।

জানা যায়, অনন্য এই চামড়ার জুতা অ্যাডিডাসের জনপ্রিয় জেডএক্স ৮০০০ মডেলের। আর এর ওপর নিপুণ কারুকাজ করেছেন মেইসেনের কারিগরা। এর আগে চলতি বছর আগস্ট মাসে নাইকি এয়ার জর্ডানের এক জোড়া জুতা বিক্রি হয়েছে ৬ লাখ ১৫ হাজার ডলারে। তবে অ্যাডিডাস ও মেইসেনের যে জুতা জোড়ার এত দাম, তা কিন্তু ঠিক পায়ে পরে চলাফেরার উপযোগী নয়। বরং শৈল্পিক দিকই হলো এই জুতার অনন্য বৈশিষ্ট্য।

অনলাইনে এই নিলাম আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে জানা গেছে।