রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৪৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

পাবনায় ইউপি সদস্যকে গুলি করে হত্যা

ডেক্সরিপোর্ট  পাবনায় স্থানীয় আধিপত্য নিয়ে বিরোধের জের ধরে ইউপি সদস্য এবং আওয়ামী লীগ নেতা বকুল হোসেনকে (৪০) কুপিয়ে এবং গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার দোগাছী ইউনিয়নের অনন্তবাঁধ দক্ষিণ রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বকুল সদর উপজেলার দোগাছী ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য এবং একই ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের মো. দুলাল হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে অনন্ত মোড়ের সিএনজি ও অটোবাইকের চাঁদা তোলা নিয়ে এলাকার মোখলেছুর রহমান গংয়ের সঙ্গে বকুলের বিরোধ চলছিল।এরই জের ধরে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে প্রতিপক্ষের একদল সন্ত্রাসী বকুলকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

পাবনা সদর সর্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয় আধিপত্য নিয়ে বিরোধের জের ধরে বকুল খুন হয়েছেন-এমন ইঙ্গিত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, হত্যাকাণ্ডের পরপরই পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযানে নামে। আশা করছি দ্রুতই তাদের গ্রেফতার করা যাবে।

এদিকে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক অ্যাডভোকেট আহাদ বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ।