মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:২২
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ডিসেম্বরের মাঝামাঝিতে শৈত্যপ্রবাহ জেঁকে বসতে পারে

ডেক্সরিপোর্ট  চলতি মাসের দ্বিতীয়ার্ধে জেঁকে বসতে পারে শীত। তখন সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে। শুক্রবার (১১ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আগামী ১৭ থেকে ১৮ ডিসেম্বর নাগাদ দেশে প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। প্রথমদিকে, দেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ অনুভূত হবে। পরবর্তীতে দেশজুড়ে ও শৈত্যপ্রবাহ অনুভূত হবে। উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ হলেও এর প্রভাবে দেশজুড়ে তাপমাত্রা নেমে আসবে। শৈত্যপ্রবাহের সময় উত্তরাঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে।

চলতি কুয়াশাচ্ছন্ন আবহাওয়া আরও দুইদিন স্থায়ী হতে পারে। শৈত্যপ্রবাহের আগে দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারেও বলেও জানান আবহাওয়াবিদ ওমর ফারুক।

গত ২৮ নভেম্বর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৯.৬ ডিগ্রি সেলসিয়াসে; এবারের মৌসুমে এটাই দেশের সর্বনিম্ন তাপমাত্রা। তবে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ আসতে সপ্তাহ খানেক বাকি রয়েছে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।