মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:২৩
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

সিসির আমন্ত্রণে মিশর যাচ্ছেন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক  ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে মিশর সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসি। টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

পত্রিকাটিতে বলা হয়েছে, গত এক দশকের মধ্যে এই প্রথম ইসরাইলি প্রধানমন্ত্রী মিশরের কাছ থেকে প্রকাশ্য আমন্ত্রণ পেল। আগামী কয়েক দিনের মধ্যেই এ সফর অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নেতানিয়াহুর সঙ্গে আল-সিসি আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন বলে জানানো গেছে। অবশ্য এর আগেও নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন আল-সিসি।

ইতিমধ্যে আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কোর মতো মুসলিমদেশগুলো সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করেছে ইসরাইল।