মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:২৩
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

অস্ট্রিয়ায় স্কুলে হিজাব নিষিদ্ধের আইন বাতিল

অনলাইন ডেস্ক  এতদিন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ধর্মীয় কারণে মাথা ঢেকে রাখা নিষিদ্ধ ছিল অস্ট্রিয়ায়। যার বিরুদ্ধে দুই শিশু ও তাদের পরিবার মামলা করলে দেশটির সাংবিধানিক আদালত গতকাল শুক্রবার (১১ ডিসেম্বর) ওই আইন বাতিলের পক্ষে রায় দেয়।

আদালতের ওই রায়ে বলা হয়, ইসলাম ধর্মের মেয়েদের হিজাব পরা নিষিদ্ধ করার লক্ষ্যে ওই আইন করা হয়েছিল। যা অস্ট্রিয়ায় স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

রায়ে আরো বলা হয়, ওই আইন মুসলিম মেয়েদের আচার আচরণের উপর বিধিনিষেধ আরোপের সুযোগ করে দিয়েছিল।

অস্ট্রিয়ার আগের জোট সরকারের (রক্ষণশীল পিপুলস পার্টি তাদের মিত্র চরম ডানপন্থি ফ্রিডোম পার্টি) আমলে ওই আইন পাস হয় এবং ২০১৯ সালের মে মাস থেকে তা কার্যকর হয়।

সরকারের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, তারা মুসলমান মেয়েদের সামাজিক চাপ এবং সহপাঠীদের কাছে বিরূপ আচরণের শিকার হওয়া থেকে রক্ষা করতে এই আইন করেছে।

শুক্রবার আদালত তাদের ওই যুক্তি বাতিল করে দিয়ে বলেছে, ওই আইনের মাধ্যমে ভুল মানুষকে শাস্তি দেওয়া হয়েছে। বরং যদি সেরকম প্রয়োজন হয় তবে রাষ্ট্রের উচিত এমন একটি আইন তৈরি করা যাতে ধর্ম বা লিঙ্গের কারণে হওয়া ‘বুলিং’ আরো ভালোভাবে প্রতিরোধ করা যায়।