বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:৪৬
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

নেতানিয়াহুকে হটাতে বিক্ষোভকারীদের নতুন অঙ্গীকার

অনলাইন ডেস্ক  ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ফের রাস্তায় নেমেছে হাজারো বিক্ষোভকারী। বিক্ষোভকারীরা অঙ্গীকার করেছেন, ক্ষমতা না ছাড়া পর্যন্ত তারা নেতানিয়াহুর বাড়ির সামনে অবস্থান করবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর সরকারি ভবন জেরুজালেমের সামনে প্রায় দুই হাজার বিক্ষোভকারী বিক্ষোভে অংশ নেয়। সেখানেই বিক্ষোভকারীরা অঙ্গীকার করেছেন, নেতানিয়াহু পদত্যাগ না করা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করবেন।

বিক্ষোভকারীরা জানিয়েছে, দুর্নীতির দায়ে নেতানিয়াহুর অবশ্যই পদত্যাগ করতে হবে। তিনি গণমানুষের বিশ্বাস ভেঙ্গেছেন।

তবে নেতানিয়াহুর পক্ষ থেকে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। সুত্র: ইউএস নিউজ