সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৪০
শিরোনাম :
কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে রুটি-চা খাইয়ে দিল মেয়ে

লুসি হেলেন ফ্রান্সিস হল্টকে দেখতে অক্সফোর্ড মিশন চার্চে বরিশাল বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া লুসি হেলেন ফ্রান্সিস হল্টকে দেখতে অক্সফোর্ড মিশন চার্চে গেছেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরিশাল।
২২ জুলাই বিকাল ৫ টায়, অসুস্থ ব্রিটিশ নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হল্টকে দেখতে অক্সফোর্ড মিশন চার্চে যান।
বরিশাল বিভাগীয় কমিশনার , রাম চন্দ্র দাস এবং বরিশাল জেলা প্রশাসক  এস, এম, অজিয়র রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল সিভিল সার্জন , ডঃ মনোয়ার হোসেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, ডঃ মোঃ বাকির হোসেন , বরিশাল সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক , আল মামুন তালুকদার প্রমুখ।
অসুস্থ্য ব্রিটিশ নাগরিক লুসি হল্ট এর সাথে দেখা করেন, বিভাগীয় কমিশনার তার সার্বিক খোজ খবর নেন তার সাথে একান্তে কথা বলেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়। বিভাগীয় কমিশনার লুসির হাতে ফলের ঝুরি তুলে দেন। তার চিকিৎসার জন্য তাকে অর্থ সহায়তায় করেন। ডাক্তার তার শরীর প্রাথমিক ভাবে চেকাপ করেন।
বিভাগীয় কমিশনার অক্সফোর্ড মিশন চার্চের ফাদার জনকে লুসি হল্টকে সার্বক্ষনিক দেখবাল করার জন্য একজন সিস্টারকে রাখার অনুরোধ জানান। পাশাপাশি লুসি হল্ট এর সবধরনের প্রয়োজনে প্রশাসনের সাথে যোগাযোগ করার জন্য বলেন।৫৭ বছর ধরে এ দেশে মানুষের সেবা করেছেন।
মহান মুক্তিযুদ্ধের সময় জীবনের মায়া তুচ্ছ করে যুদ্ধাহত ব্যক্তিদের শুশ্রূষা করেছেন। মানবদরদি এই ব্রিটিশ নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হল্ট। ৮৭ বছর বয়সী লুসি হেলেন ফ্রান্সিস হল্টের জন্ম ১৯৩০ সালের ১৬ ডিসেম্বর যুক্তরাজ্যের সেন্ট হ্যালেন্সে। বাবা জন হল্ট ও মা ফ্রান্সিস হল্ট। দুই বোনের মধ্যে ছোট লুসি। তাঁর বড় বোন রুত অ্যান রেভা ফেলটন স্বামী ও তিন ছেলে নিয়ে তিনি যুক্তরাজ্যে বসবাস করেন।
লুসি ১৯৬০ সালে প্রথম বাংলাদেশে আসেন। যোগ দেন বরিশাল অক্সফোর্ড মিশনে। এখানে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পড়াতেন। এরপর ২০০৪ সালে অবসর নেওয়ার পর তিনি আর দেশে ফিরে যাননি। বর্তমানে বরিশাল অক্সফোর্ড মিশনের প্রাথমিক বিদ্যালয়ে তিনি শিশুদের ইংরেজি পড়ান। এর জন্য তিনি কোনো পারিশ্রমিক নেন না। শিশুদের জন্য তহবিল সংগ্রহেরও কাজ করছেন তিনি।
৫৭ বছর ধরে ঘুরে ফিরে তিনি কাজ করেছেন যশোর, খুলনা, নওগাঁ, ঢাকা ও গোপালগঞ্জে। এখন এই দেশের মাটিতেই তিনি সমাহিত হতে চান। এটাই তাঁর শেষ ইচ্ছা বলে জানিয়ে ছিলেন।