রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:৫৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

রাশিয়ার ভ্যাকসিন করোনা থেকে ২ বছর সুরক্ষা দিতে পারবে

অনলাইন ডেস্ক  রাশিয়ার ‘স্পুটনিক-৫’ ভ্যাকসিন ৯৬ শতাংশ কার্যকর উল্লেখ করে, এই টিকার প্রস্তুতকারী প্রতিষ্ঠান গামালেয়া রিসার্চ সেন্টারের পরিচালক আলেকজান্ডার গিন্টসবার্গ জানিয়েছেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে এই ভ্যাকসিন দীর্ঘ দুই বছর সুরক্ষা দিতে পারবে।এমনটি জানিয়েছে রাশিয়ান বার্তা সংস্থা তাস।

আলেকজান্ডার গিন্টসবার্গ বলেন, এখন পর্যন্ত আমি কেবল পরামর্শ দিতে পারি, কারণ আরও পরীক্ষামূলক তথ্য প্রয়োজন। আমাদের ভ্যাকসিনটি ইবোলা ভ্যাকসিনের জন্য ব্যবহৃত প্ল্যাটফর্মে তৈরি করা হয়েছিল। এই মুহূর্তে প্রাপ্ত পরীক্ষামূলক তথ্যগুলো প্রমাণ করে যে এই একই ধরনের ভ্যাকসিন দুই বছরের জন্য বা সম্ভবত আরও বেশি সময় সুরক্ষা দেবে।

রাশিয়ার এই বিজ্ঞানীর মতে, স্পুটনিক-৫ ভ্যাকসিনটি ৯৬ শতাংশ ক্ষেত্রে কার্যকর। ভ্যাকসিন নেয়া বাকী চার শতাংশ মানুষের মধ্যে সর্দি, কাশি ও হালকা জ্বরসহ করোনার নানা উপসর্গ থাকবে, তবে তাদের ফুসফুস সংক্রমিত হবে না।

গত ১১ আগস্ট রাশিয়ার নিবন্ধিত ‘স্পুটনিক-৫’ বিশ্বের প্রথম করোনা ভাইরাস ভ্যাকসিন হিসেবে আত্মপ্রকাশ করে। ভ্যাকসিনটি তৈরি করে রুশ প্রতিষ্ঠান গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি।