বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:১৭
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

পূর্ণ সূর্যগ্রহণ সোমবার

অনলাইন ডেস্ক  সোমবার পূর্ণ সূর্যগ্রহণ হতে পারে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে গ্রহণ শুরু হবে। বাংলাদেশ সময় রাত ১২টা ৫৩ মিনিটে শেষ হবে। তবে বাংলাদেশে এটি দেখা যাবে না। রোববার আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, বাংলাদেশ থেকে দেখা না গেলেও এটির কেন্দ্রীয় সূর্যগ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩২ মিনিট ৪৮ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে ১০ টা ১৩ মিনিট ৩০ সেকেন্ডে। কেন্দ্রীয়গ্রহণ শেষ হবে ১১ টা ৫৪ মিনিট ৬ সেকেন্ডে এবং শেষ হবে রাত ১২ টা ৫৩ মিনিটে।

সূর্যগ্রহণটি শুরু হবে জর্জ টাউন থেকে উত্তর-পশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগর এবং শেষ হবে সেন্ট হেলেনা, অ্যাসেনসিওন দ্বীপ এবং ত্রিস্তান দ্য কুনহা থেকে দক্ষিণ-পশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে।

বাংলাদেশ থেকে দেখা না গেলেও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে সূর্যগ্রহণটি। দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগরের বিভিন্ন অঞ্চল থেকে এটি দেখা যাবে। একইসঙ্গে চিলি, আর্জেন্টিনার বিভিন্ন অঞ্চল থেকে দুপুরের পর সূর্যগ্রহণ দেখা যাবে।