বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৪২
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য আলোচনায় আগ্রহী যুক্তরাজ্য-ইইউ

অনলাইন ডেস্ক  ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্যিক সম্পর্ক কেমন হবে তা নিয়ে আলোচনা করতে আগ্রহী হয়েছে যুক্তরাজ্য ও ইইউ। রোববার(১৩ ডিসেম্বর) এক ফোনালাপের পর উভয় পক্ষের শীর্ষ নেতারা এ বিষয়ে সম্মত হয়েছেন।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন এক যৌথ বিবৃতিতে বলেন, অমীমাংসিত বিষয়গুলো নিয়েও আলোচনা করেন তারা এছাড়াও ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্যিক সম্পর্ক কেমন হবে তা নিয়ে আরো লম্বা সময় ধরে আলোচনা করার জন্য তারা দায়বদ্ধ।

২০১৬ সালে অনুষ্ঠিত এক গণভোটে বৃটেন ইইউ থেকে বিচ্ছেদের পক্ষে সিদ্ধান্ত নেয়। অনেক নাটকীয়তার পর চলতি বছরের ৩১শে জানুয়ারি প্রথম চুক্তি সম্পাদিত হয়। পরবর্তী সময়ের জন্য দুই পক্ষের বাণিজ্যিক সম্পর্ক নির্ধারণ করতে ৩১শে ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল। এই চুক্তি হোক বা না হোক আগামী ১লা জানুয়ারি দীর্ঘ ৪৫ বছরের সম্পর্কের অবসান ঘটবে। চুক্তি না হলে দুই পক্ষকেই একে অন্যের আরোপ করা শুল্ক দিতে হবে। ব্রেক্সিট-পরবর্তী সময়ে সম্পর্ক কেমন হবে তা নিয়ে এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি।

দুই পক্ষের মধ্যে বাণিজ্যসহ বাকি সম্পর্ক স্থির করতে চুক্তি এখনো অধরা রয়ে গেছে। সময়ও প্রায় শেষের দিকে। শিগগিরই বিষয়টি চূড়ান্ত করতেই হবে এবং সেই অনুযায়ী নতুন বছরে দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রস্তুতি নিতে হবে। তাছাড়া চুক্তি হলেও সীমান্তে ব্যাপক যানজট ও জটিলতা সৃষ্টি হতে পারে বলে শঙ্কা রয়েছে।