মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৩৫
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

শাহজালাল বিমানবন্দরে ফের ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার

ডেক্সরিপোর্ট  রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণকাজ করার সময় ২৫০ কেজি ওজনের আরও একটি পুরনো বোমা উদ্ধার করা হয়েছে।

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে পাইলিংয়ের সময় সোমবার সকাল ৮টা ৩৫ মিনিটে মাটি খুঁড়ে বোমাটির সন্ধান পান শ্রমিকরা। পরে বাংলাদেশ বিমান বাহিনী সেটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

বিমানবন্দর পরিচালক মোঃ মোকাব্বির হোসেন জানান, শাহজালাল বিমানবন্দরে নির্মাণাধীন ৩য় টার্মিনালে মাটি খোঁড়ার সময় ২৫০ কেজি ওজনের আরও একটি বোমা উদ্ধার করা হয়েছে। বোমাটি নিষ্ক্রিয় করতে টাইঙ্গাইলের রসল পুর ফায়ার রেঞ্জে পাঠানো হচ্ছে।

এর আগে গত বুধবার (৯ ডিসেম্বর) বিকেল মাটি খোঁড়ার সময় একটি বোমা উদ্ধার করা হয়। বোমাটি নিষ্ক্রিয় করে ময়মনসিংহ বিমান বাহিনীর মুক্তাগাছা ঘাটিতে পাঠিয়ে দিয়েছে বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। বোমা সাদৃশ বস্তুটির যাচাই বাছাই করতেই সেখানে পাঠানো হয়েছে বলে জানা গেছে ।

বিষয়টি নিশ্চিত করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান গণমাধ্যমকে জানান, শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পাইলিংয়ের কাজ সকালে করা হচ্ছিল। এমন সময় শ্রমিকরা দেখতে পান সিলিন্ডার এর মতো দেখতে বোমা। পরে বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট বোমাটি নিষ্ক্রিয় করে। আমরা ধারণা করছি, ১৯৭১ সালে বিমান থেকে ছোড়া কোনো বোমা হবে এটি। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।