মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৩৫
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

চীনের থেকে ধার নিয়ে সৌদি ঋণ পরিশোধ করছে পাকিস্তান

অনলাইন ডেস্ক  সৌদি আরবের কাছে বিশাল অংকের টাকা ঋণ রয়েছে পাকিস্তানের। এটি শোধ করতে দেশটি চীনের কাছে হাত পেতেছে।

এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, সৌদির কাছে পাকিস্তানের দুই বিলিয়ন ডলার ঋণ আছে। চীন পাকিস্তানকে তাৎক্ষনিকভাবে দেড় বিলিয়ন ডলার ঋণ দিতে সম্মত হয়েছে। এরমধ্যে সোমবার পাকিস্তান সৌদির দুই বিলিয়ন ডলারের মধ্যে এক বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করবে।

সূত্র জানিয়েছে আরো এক বিলিয়ন ডলার জানুয়ারিতে শোধ করবে দেশটি।

চীন পাকিস্তানকে বিশাল অংকের এই এই ঋণ স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অব ফরেন এক্সচেঞ্জ বা বাণিজ্যিক ঋণ হিসেবে দিচ্ছে না।

পাকিস্তান-চীন ২০১১ সালে স্বাক্ষরিত কারেন্সি-সোয়াপ এগ্রিমেন্টের (সিএসএ) আকার আরো ১০০০ কোটি চায়না ইয়েন বা প্রায় ১৫০ কোটি ডলার বাড়াতে একমত হয়েছে। এরই প্রেক্ষিতে পাকিস্তানকে এই বাণিজ্যিক সুবিধা দিচ্ছে চীন।