বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৫৪
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

ইসরায়েলে রাষ্ট্রদূত নিয়োগ দিল এরদোয়ান সরকার

অনলাইন ডেস্ক  দুই বছর পর ইসরায়েলে ফের নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে তুরস্ক। ২০১৮ সালের মে’তে দেশটি ইসরায়েল থেকে রাষ্ট্রদূত সরে নিয়েছিল।

ইসরায়েলে নিয়োগ দেওয়া তুরস্কের ওই নতুন রাষ্ট্রদূতের নাম ইউফুক উলুতাস (৪০)। যুক্তরাষ্ট্রে সদ্য বিজয়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের অংশ হিসেবে তুরস্ক ইসরায়েলে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিল বলে খবরে বলা হয়েছে।

প্রতিবেদনে উলুতাসকে একজন ‘অত্যন্ত মার্জিত, চতুর এবং ফিলিস্তিনপন্থী’ হিসেবে উল্লেখ করা হয়েছে। জেরুজালেমে হিব্রু বিশ্ববিদ্যালয়ে তিনি হিব্রু এবং মধ্য প্রাচ্যের রাজনীতি নিয়ে পড়াশুনা করেছেন।

এর আগে তুরস্ক ২০১০ সালে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। আল জাজিরা