বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৫৪
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

সৌদি আরবে তেল ট্যাংকারে হামলা

অনলাইন ডেস্ক  ফের সৌদি আরবে হামলার ঘটনা ঘটেছে। এবারে দেশটির বন্দর শহর জেদ্দায় সিঙ্গাপুর পতাকাবাহী এক তেল ট্যাংকারের ওপর হামলা চালানো হয়েছে।

সোমবার এক বিবৃতিতে বলা হয়েছে, শিপিং কোম্পানি হাফনিয়া জানিয়েছে ওই জাহাজে থাকা ২২ জন নাবিককে কোন ধরণের জখম ছাড়াই উদ্ধার করা হয়েছে।

তবে কোম্পানিটি জানিয়েছে, জাহাজের যে জায়গায় বিস্ফোরণ ঘটেছে সেখান থেকে কিছু তেল বের হয়ে গেছে। ওই জাহাজে ৬০ হাজার টন পেট্রল ছিল বলে জানা যায়।

হাফনিয়া তাদের ওয়েবসাইটে বলেছে, স্থানীয় সময় আনুমানিক রাত ১২ টা ৪০ মিনিটে জেদ্দা ছাড়ার সময় অজ্ঞাত স্থান থেকে হামলার শিকার হয় বিডব্লিউ রাইন জাহাজটি। এতে জাহাজে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে।

এই হামলার দায় এখন পর্যন্ত কোন গোষ্ঠী স্বীকার করেনি বলে প্রতিবেনে বলা হয়েছে।

এছাড়া সৌদি আরবের পক্ষ থেকে এই হামলা সম্পর্কে এখন পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি। আল জাজিরা, এনডিটিভি