মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৩৫
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

শীত মৌসুমে স্কুল-কলেজের জন্য মাউশির ৬ নির্দেশনা

ডেক্সরিপোর্ট  করোনাভাইরাস মহামারী মোকাবেলায় শীতকালে স্কুল-কলেজের জন্য ছয়টি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার মাউশির আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানকে এ ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে শীত মৌসুমে মহামারী মোকাবিলায় সব শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সবাইকে মাউশি গৃহীত পরিকল্পনা গ্রহণ করতে বলা হয়েছে।

এসবের মধ্যে রয়েছে স্বাস্থ্যবিধি মেনে কোভিড-১৯ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি প্রচারণা কার্যক্রম, কর্মস্থলে মাস্ক ব্যবহার করা, শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, সামাজিক দূরত্ব নিশ্চিত করা।

এ ছাড়া অফিস, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে অনলাইনে যোগাযোগ রক্ষা করা এবং বিশেষ প্রয়োজন ছাড়া অফিসে না গিয়ে ডাকযোগে বা অনলাইনে সেবা দিতে বলা হয়েছে।