বুধবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ২:২৫
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

মেহেরপুরে অভ্যন্তরীণ কোন্দলে‘বন্দুকযুদ্ধে’যুবক নিহত

ডেক্সরিপোর্ট:মেহেরপুর জেলা শহরের মধ্যে গোভিপুর গ্রামের মাথাভাঙা মোড় নামক এলাকায় অভ্যন্তরীণ কোন্দলে দুগ্রুপের ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম হামিদুল ইসলাম (৩০)।

নিহত হামিদুল ইসলাম সদর উপজেলার বুড়িপোতা গ্রামের আরজ আলীর ছেলে। তার নামে সদর থানায় ১২টি মামলা রয়েছে।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার গোভিপুর গ্রামের মাথাভাঙা মোড় নামক স্থানে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ভাগাভাগি নিয়ে দুপক্ষের মধ্য গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান ওসি।