শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৫৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

মাশরাফির সেরা বোলিংয়ে ফাইনালে খুলনা

অনলাইন ডেস্ক  বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মাশরাফির ক্যারিয়ার সেরা বোলিংয়ের সুবাদে প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে জেমকন খুলনা। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে প্রতিপক্ষ গাজী গ্রুপ চট্টগ্রামকে ৪৭ রানে হারিয়েছে রিয়াদ বাহিনী। ক্যারিয়ারে প্রথমবারের মত ৫ উইকেট শিকার করেছেন মাশরাফি বিন মুর্তজা।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১০ রানের পাহাড় দাঁড় করে খুলনা। দলের পক্ষে ৮০ রানের ঝলমলে এক ইনিংস খেলেন ওপেনার জহুরুল ইসলাম। ৫টি চার ও ৪টি ছক্কায় সাজানো ছিল তার এই ইনিংস।

তার বিদায়ের পর ঝড়ো ব্যাটিংয়ের ধারা অব্যাহত রাখেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। মাত্র ৯ বলে রিয়াদের সংগ্রহ ৩০ রান, ২টি চার ও ৩টি ছক্কার মাধ্যমে সাজান তার এই ইনিংস। ২টি করে চার-ছক্কা হাঁকানো সাকিব ১৫ বলে ২৮ রান করেন। ১৫ রান আসে আরিফুল হকের ব্যাট থেকে।

১২ ছক্কার ইনিংসে একটি ছক্কা হাঁকিয়েছেন মাশরাফি বিন মুর্তজাও। চট্টগ্রামের পক্ষে মুস্তাফিজুর রহমান শিকার করেন ২টি উইকেট।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারে দারুণ শুরুর ইঙ্গিত দিচ্ছিলেন লিটন দাস। তবে এই ওভারে নিজের প্রথম বল মোকাবেলা করতে গিয়ে মাশরাফি বিন মুর্তজার শিকারে পরিণত হন গোল্ডেন ডাকের তিক্ত অভিজ্ঞতা পাওয়া সৌম্য সরকার। লিটনও নিজের ইনিংস বড় করতে পারেননি। ১৩ বলে ২৬ রান করে তিনিও মাশরাফির শিকারে পরিণত হন।

মাশরাফির ক্যারিয়ার সেরা বোলিংয়ে ফাইনালে খুলনা

মোহাম্মদ মিঠুনকে নিয়ে উইকেটে সেট হওয়ার আপ্রাণ চেষ্টা করছিলেন মাহমুদুল হাসান জয়। তবে ২৭ বলে ৩১ রান করে তিনিও মাশরাফির শিকার হন। এরপর লড়াই একাই চালিয়ে গেছেন চট্টগ্রামের অধিনায়ক। আসরে নিজের প্রথম অর্ধশতকের দেখা পাওয়ার একটু পর অবশ্য আউট হয়ে যান। ৩টি করে চার-ছক্কা হাঁকিয়ে ৩৫ বলে ৫৩ রান করেন মিঠুন। মাশরাফির বোলিং তোপে শেষদিকে আর কেউই জ্বলে উঠতে পারেননি। শামসুর রহমান ও মুস্তাফিজুর রহমানকেও সাজঘরে ফেরান ‘নড়াইল এক্সপ্রেস’। ১৯.৪ ওভারে চট্টগ্রাম অলআউট হয় ১৬৩ রানে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মাশরাফি।

সংক্ষিপ্ত স্কোর

জেমকন খুলনা : ২১০/৭ (২০ ওভার)

জুহুরুল ৮০, রিয়াদ ৩০, সাকিব ২৮, ইমরুল ২৫

মুস্তাফিজ ৩১/২, মোসাদ্দেক ২৭/১

গাজী গ্রুপ চট্টগ্রাম : ১৬৩/১০ (১৯.৪ ওভার)

মিঠুন ৫৩, জয় ৩১, লিটন ২৪

মাশরাফি ৩৫/৫, আরফুল ২৬/২, হাসান ৩৫/২

ফল : জেমকন খুলনা ৪৭ রানে জয়ী।