মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৫১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

যারা পুলিশে দুর্নীতি করতে চান তারা চাকরি ছেড়ে দিন: আইজিপি

ডেক্সরিপোর্ট  বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, আমরা যারা পুলিশ বাহিনীতে আছি সবাই সম্মানের সঙ্গে চাকরি করতে চাই। দুর্নীতি ও দুর্ব্যবহারের বিরুদ্ধে পুলিশ কাজ করছে। আমার বক্তব্য স্পষ্ট এবং পাবলিকলি বলি, যারা পুলিশে দুর্নীতি করতে চান তারা চাকরি ছেড়ে দিন। পুলিশে দুর্নীতির সুযোগ নেই। অন্য পেশার মানুষ কে কী করলো সেটা জনগণ ভাবে না, কিন্তু পুলিশ দুর্নীতি করলে দেশের মানুষ সমালোচনা করে।

মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইনসের পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ‘পুলিশে সর্বাধুনিক অপারেশনাল গিয়ার প্রচলন’ অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে তিনি এসব কথা বলেন।

পুলিশ প্রধান বলেন, পুলিশ জনগণ নিয়ে কাজ করে। আর জনগণ নিয়ে কাজ করতে গেলে পুলিশে আচরণগত পরিবর্তিত আনতে হবে। দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই- পুলিশে এই জায়গায় পরিবর্তন আনার জন্য গুণগত কাজ করে যাচ্ছি। পরিবর্তন অনেক সময় ও কষ্টসাধ্য বিষয়, তবে পরিবর্তনের সেই প্রয়াস আমরা শুরু করেছি। ইনশাআল্লাহ এই পরিবর্তনের সুফল দেশবাসী শিগগিরই পাবে।

অনেকগুলো পত্রিকা শিরোনাম করেছে ‘থানায় বসে হত্যার পরিকল্পনা করা হয়’। কোনও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যখন এই ধরনের তথ্য আসে তখন থানা নিয়ে আপনার পরিকল্পনা কী? সাংবাদিকদের এমন প্রশ্নে আইজিপি বলেন, থানায় কোনও হত্যার পরিকল্পনা হতে পারে না। থানা হলো মানুষের জীবন রক্ষা করার জন্য, কোনও মানুষের জীবন নেওয়ার জন্য নয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. মাঈনুর রহমান চৌধুরী।