বুধবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৩:২৫
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নোয়াখালীতে সাত বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেপ্তার

ডেক্সরিপোর্ট:নোয়াখালী সদর উপজেলার শল্লাঘটিয়া গ্রামে সাত বছরের এক শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে রুবেল (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কালিতরা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত রুবেল একই বাড়ির মৃত আবু তাহেরের ছেলে।

শিশুটির মা জানান সোমবার বিকেলে শিশুটি বাড়ির ওঠানে অন্য এক শিশুর সঙ্গে খেলা করছিল। এ সময় রুবেল কৌশলে শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি চিৎকার করতে চাইলে তার মুখ চেপে ধরে এবং হত্যার হুমকি দেয়। ওই শিশুটির সঙ্গে খেলতে যাওয়া অপর শিশুটি পরিবারের লোকজনকে ঘটনাটি জানালে তারা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ সময় ধর্ষক রুবেল পালিয়ে যায়।

সুধারাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবির উদ্দিন জানান, ঘটনাটি জানার পরপরই দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।