মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৫১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

বাজেট ঘাটতিতে সৌদি আরব

অনলাইন ডেস্ক  বাজেট ঘাটতি মোকাবেলায় রাষ্ট্রীয় ব্যয় ৭ শতাংশ সংকোচনের পরিকল্পনা করছে সৌদি আরব।

মঙ্গলবার নতুন অর্থবছরের (২০২১) জন্য ২৬ হাজার ৩৯১ কোটি ডলারের বাজেট ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি, যা চলতি বছরের (২০২০) তুলনায় প্রায় সাত হাজার ৯০০ কোটি ডলার কম ও মোট জিডিপির ১২ শতাংশ।

আলজাজিরা জানিয়েছে, এ নিয়ে টানা ৮ বছর বাজেট ঘাটতিতে পড়ল সৌদি।

জ্বালানি তেলের দাম কমে যাওয়া ও করোনাভাইরাস সংকটের কারণে নজিরবিহীন অর্থনৈতিক ঘাটতির মুখে পড়েছে বিশ্বের সর্বোচ্চ তেল রফতানিকারক সৌদি।

বিশ্ববাজারে তেলের দাম অর্ধেকের বেশি কমার ফলে সৌদির তেল রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ কমে গেছে, যা আগামী বছরের মোট জাতীয় আয়ের তিন হাজার ৮০০ কোটি ডলারের সমান।