সোমবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:৫৬
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

যারা গুজব ছড়িয়ে গণপিটুনির মত ঘটনা ঘটাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেক্সরিপোর্ট:স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে গণপিটুনির মত ঘটনা ঘটাবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করেছেন ।

মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা এ ধরণের গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। গুজব ছড়িয়ে গণপিটুনিতে যারা অংশ নেবে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাড্ডায় স্কুলে গত শনিবার গণপিটুনিতে এক মাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় যারা জড়িত আছে ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হচ্ছে। এছাড়া সাড়া দেশে গুজব ছড়ানোর অভিযোগে আটক হয়েছে আরও ৮১ জন।