বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:০০
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

সিলেটে হযরত শাহজালাল (রঃ) মাজারে ৭০০তম ওরস শুরু

 শাহেদুর রহমান জুনেদ, সিলেট প্রতিনিধি: সিলেটে হজরত শাহজালালের (রহ.) মাজারে ৭০০তম ওরস শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে মাজারে গিলাফ চড়ানোর মাধ্যমে ওরস শুরু হয়।
দুই দিনব্যাপী এই ওরস বুধবার ভোরে আখেরি মোনাজাত ও শিরনী বিতরণের মধ্য দিয়ে শেষ হবে। দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে আসা ভক্তরা দলে দলে মাজারে গিলাফ চড়াচ্ছেন। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে মাজারে গিলাফ চড়ানো হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও বেগম খালেদা জিয়ার পক্ষে বিএনপি নেতা ও সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী মাজারে গিলাফ চড়িয়েছেন।
ওরসে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত -আশেকানরা বাদ্যযন্ত্র বাজিয়ে রোববার বিকেল থেকে মাজারে আসতে শুরু করেন।মাথায় লাল সালু বেধে ভক্ত -আশেকানরা নগরীর রাস্তাঘাট, অলিগলিতে বাদ্য বাজিয়ে”লালে লাল বাবা শাহজালাল, শাহজালাল কি জয় “শ্লোগানে মুখরিত করে তুলেছেন । মাজার এলাকায় ভক্তদের ঢ্ল নেমেছে। ওরস উপলক্ষে মাজার কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।