শাহেদুর রহমান জুনেদ, সিলেট প্রতিনিধি: সিলেটের জালালাবাদ থানার পাঠানটুলা থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩জুলাই) সকাল পৌনে ১১ টার দিকে জালালাবাদ থানা পুলিশ গৃহবধুর নিজ গৃহে গলায় ওড়না পেছানো অবস্থায় মরদেহ উদ্ধার করে।
নিহতের নাম ওলি সরকার (২৬)।সে পাঠানটুলা করের পাড়স্থ মোহনা – ২০ ব্লক-বি, বাসার ভাড়াটে রাতুল সরকারের স্ত্রী ।তাদের ৬ বছর ও ২ মাস বয়সের দু সন্তান রয়েছে। তিনি সুনামগঞ্জের মধ্যনগরের আছিমপুর গ্রামের মনর্জন তালুকদারে মেয়ে। এ ঘটনায় পুলিশ গৃহবধূর স্বামী রাতুল সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে রাতুল সরকার তার পাঠানটুলা করের পাড়াস্থ ভাড়াটিয়া বাসায় স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে জালালাবাদ থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় সন্দেহজনকভাবে স্বামী রাতুল সরকারকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার এস আই নাজমুল।